২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালপুরে দু’দলের সংঘর্ষে আহত ৪

নাটোরের লালপুর উপজেলায় দু’দলের সংঘর্ষে চারজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

নাটোর, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের লালপুর উপজেলায় দু’দলের সংঘর্ষে চারজন আহত হয়েছে। সালামপুর হাটে রোববার সন্ধ্যায় এ সংঘর্ষে গুরুতর আহত আশরাফুল ইসলাম ওরফে আশরাফ ডাকাতকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আকতারুল, সাদেক ও রিপন নামের তিনজনকে গোপালপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। লালপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, পূর্ব বিরোধের জেরে সন্ধ্যা সাড়ে ৬টায় সালামপুর হাটে আশরাফ ও সাদেক সমর্থকদের সংঘর্ষ বাধে। উভয়পক্ষ দেশি ধারালো অস্ত্রশস্ত্র ব্যবহার করে। ওসি আরো বলেন, এ ঘটনায় সাদেক নামে একজনকে আটক করা হয়েছে। উভয়পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২২ ঘ.