গাজীপুর, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় র্যাব পরিচয়ে দুই মাছ ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তর।
রোববার দুপুর ১২টার দিকে মুরাদপুর এলাকায় এ ছিনতাইয়ের শিকার হন সিরাজুল ইসলাম (৩০) ও কাওসার হোসেন (৩২)।
সিরাজুলের শ্বশুর মো. লাবিব উদ্দিন ওরফে লাবু মিয়া সাংবাদিকদের বলেন, ডাচবাংলা ব্যাংক সফিপুর শাখা থেকে সকালে মাছ ব্যবসায়ী সিরাজুল ও কাওসার দুই লাখ ৪০ হাজার টাকা তোলেন।
পরে ওই টাকাসহ মাছ বিক্রির আরো এক লাখ ষাট হাজার টাকা নিয়ে নিজস্ব পিক-আপ ভ্যানে করে চালকসহ তারা পাঁচজন উপজেলার বোয়ালী ইউনিয়নের চা-বাগান রওয়ানা দেন। পথে মুরাদপুর এলাকায় একটি সাদা রংয়ের মাইক্রোবাস তাদের গাড়ির গতিরোধ করে।
ওই সময় কালো পোশাকধারী ৫-৬ জন নিজেদেরে র্যাব পরিচয় দিয়ে সিরাজুল ও কাওসারকে টাকাসহ মাইক্রোবাসে তুলে নিয়ে পালিয়ে যায়। পরে সিরাজুলকে জিরানী এবং কাওসারকে মৌচাক এলাকায় নামিয়ে দিয়ে চলে যায়।
কালিয়াকৈর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, এ ব্যাপারে লাবু মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৩২ ঘ.
bdnews24