ঝিনাইদহ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপার দু’টি গ্রামে দু’দলের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
রোববার সকালে হাটফাজিলপুর ও কুমড়েদা গ্রামে এ সংঘর্ষে আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি আহসান হাবিব সাংবাদিকদের বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আবাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোক্তার মৃধার সঙ্গে বর্তমান চেয়ারম্যান আমজাদ মোল্লার বিরোধ চলে আসছে।
এর জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯১৭ ঘ.
bdnews24