২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে গ্রাম প্রধান অপহরণ

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় এক গ্রাম প্রধানকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 11:09 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

খাগড়াছড়ি, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় এক গ্রাম প্রধানকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ১১টার দিকে বাবুছড়া ইউনিয়নের দুর্গম উল্টাছড়ি গ্রাম প্রধান (কার্বারী) রণজিৎ চাকমাকে (৩৫) আপহরণ করা হয়। ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (সন্তু লারমা গ্র“প) দায়ী করছে। ইউপিডিএফ খাগড়াছড়ি ইউনিটের প্রচার ও প্রকাশনা সম্পাদক রিকো চাকমা বলেন, “ডা. সংকল্প চাকমা ও চিনু মারমার নেতৃত্বে সন্তু গ্র“পের ২০-২১ জন সন্ত্রাসী উল্টাছড়ির নিজ বাড়ি থেকে এই গ্রাম প্রধানকে অপহরণ করে।” পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রচার সম্পাদক সজীব চাকমা তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। “অপহরণের প্রশ্নই আসে না,” বলেন তিনি। দীঘিনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটো বলেন, লোকমুখে অপহরণের খবর শুনেছেন। তবে এলাকাটি দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে খোঁজ খবর নেওয়া য়ায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭০৬ ঘ.