২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ব্যবসায়ী খুন

নওগাঁর বদলগাছী উপজেলায় এক তেল ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 08:32 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

নওগাঁ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর বদলগাছী উপজেলায় এক তেল ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার তেজাপাড়া এলাকায় ছোট যমুনা নদীর বাঁধের পাশ থেকে সাইফুল ইসলামের (৩২) লাশ উদ্ধার করে পুলিশ। সাইফুল তেজপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। তিনি সরিষার তেল উৎপাদন করে বিভিন্ন হাটে বিক্রি করতেন। বদলগাছী থানার ওসি লেনিন আলমগীর জানান, বদলগাছী হাটে তেল বিক্রি করে রাতে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল। পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পূর্ব শত্র“তার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। লাশ ময়না তদন্তের জন্য রোববার সকালে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪২৭ ঘ.