২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শচীন ও বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফুল-মিষ্টি

ভারতের বিরুদ্ধে জয়ের জন্য বাংলাদেশ দল এবং শততম শতকের জন্য শচীন টেন্ডুলকারকে ফুল-মিষ্টি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বিরুদ্ধে জয়ের জন্য বাংলাদেশ দল এবং শততম শতকের জন্য শচীন টেন্ডুলকারকে ফুল-মিষ্টি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর শনিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে টেন্ডুলকারের কক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে মিষ্টি ও ফুল পৌঁছে দেন। একই সময়ে তিনি বাংলাদেশ দলের ম্যানেজার জাহিদ রাজ্জাক মাসুমকে মিষ্টি ও ফুল পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন। ঢাকায় শুক্রবার এশিয়া কাপের একটি খেলায় ২৮৯ রানের লক্ষ্য টপকে ভারতকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। ওই ম্যাচেই ক্যারিয়ারের শততম শতক হাঁকান শচীন। ১৪৭ বলে ১১৪ রানের ওই ইনিংসে ১২টি চার ও একটি ছক্কা মারেন তিনি। গত বছরের ১২ মার্চ ভারতের মাটিতে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৯তম শতক হাঁকান শচীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১০৫ ঘ.