বরিশাল, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল ক্যাথলিক চার্চের সহকারী হিসাবরক্ষককে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার বিকালে সুমন অধিকারীকে (৩০) পুলিশ নিয়ে যায় বলে জানান চট্টগ্রাম ধর্ম প্রদেশের ভিকার জেনারেল ফাদার ফিলিপ ডি রোজারিও।
সুমন বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রামের অনিল অধিকারীর ছেলে।
ফাদার ফিলিপ ডি রোজারিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালের জানুয়ারিতে সুমন চার্চে সহকারী হিসাবরক্ষক পদে যোগ দেন।
২০১১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি চার্চের সাত লাখ ৭৪ হাজার ১৭১ টাকা বিভিন্ন খাতে ভুয়া খরচ দেখিয়ে আত্মসাৎ করেন।
চূড়ান্ত নিরীক্ষণে তহবিল তসরুপের অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে টাকা পরিশোধের সময় দেওয়া হয়।
কিন্তু, পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে চাকুরিচ্যুত করে পুলিশে সোর্পদ করা হয়েছে।
তার বিরুদ্ধে মামলাও করা হবে বলে জানান ফাদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৩ ঘ.
bdnews24