২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু

শেরপুরের শ্রীবরদীর একটি মহল্লায় বসতবাড়িতে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৪টি বসতঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 09:24 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

শেরপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের শ্রীবরদীর একটি মহল্লায় বসতবাড়িতে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৪টি বসতঘর। শেরপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, শেরপুরে শ্রীবরদীর সাতানী শ্রীবরদী মহল্লায় শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত সাথী (৪) মহল্লার বাসিন্দা সাদা মিয়ার মেয়ে। স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহল্লার বাসিন্দা নজি মিয়ার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় সাদা মিয়ার ঘরে ঘুমিয়ে থাকা সাথী অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মোস্তাফিজুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫২১ ঘ.