২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে যুবক খুন, বন্ধু গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক যবুককে হত্যার অভিযোগে তার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

নারায়ণগঞ্জ, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক যবুককে হত্যার অভিযোগে তার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূনর্বাসন কেন্দ্রে এ হামলায় নিহত মোহাম্মদ হাফেজ (১৮) এলাকার ইসমাইল বেপারীর ছেলে। গ্রেপ্তার জামাল নিহতের বন্ধু বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে মোহাম্মদ হাফেজের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে জামাল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন। আশপাশের লোকজন জামালকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, এ দু’জন মলমপার্টির সদস্য। এছাড়া তারা বিভিন্ন প্রতারণামূলক কাজেও সম্পৃক্ত। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১২ ঘ.