যশোর, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শায় একটি যাত্রীবাহী বাসের চাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার শুক্রবার সকাল ৮টার দিকে সকালে উপজেলার উলাশী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হযরত আলীর (৬৫) বাড়ি শার্শার সম্বন্ধকাটী গ্রামে।
যশোরের নাভারন হাইওয়ে পুলিশের সার্জেন্ট বুলবুল আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হযরত সাইকেল চালিয়ে বাড়ি থেকে উলাশী বাজারের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসটি বাগআচড়া নাভারন ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের তত্ত্বাবধানে রয়েছে বলে জানান সার্জেন্ট বুলবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬০১ ঘ.
bdnews24