২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

কর্মস্থলে অনুপস্থিত থাকায় কুমিল্লা ও শরীয়তপুরের আট চিকিৎসকের বিরুদ্ধেশাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 01:47 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মস্থলে অনুপস্থিত থাকায় কুমিল্লা ও শরীয়তপুরের আট চিকিৎসকের বিরুদ্ধেশাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। আট চিকিৎসক হলেন- জাজিরার আবাসিক সার্জন ডা. নাসের ইকবাল, জুনিয়র কনসালটেন্ট ডা. এ কে আজাদ, ডেন্টাল সার্জন ডা. মাহফুজুর রহমান, সহকারী সার্জন আসাদুজ্জামান তালুকদার ও মেডিকেল অফিসার ফাতেমা তানিয়া। চান্দিনার জুনিয়র কনসালটেন্ট ডা. রোকন বিনতে হোসাইন, সহকারী সার্জন ডা. নাসরীন আক্তার ও ডা. সিফাত তাসনীম। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জানানো হয়। এতে বলা হয়, সকালে স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লার চান্দিনা ও শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলিফোন করে আট জন চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পান। তাৎক্ষণিকভাবে মন্ত্রী অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এ নির্দেশ দেন। সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত টেলিফোনে মন্ত্রী এই দুই উপজেলায় চিকিৎসকদের উপস্থিতি সম্পর্কে খোঁজ নেন মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী নিয়মিত বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ফোন করে চিকিৎসকদের উপস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন যা অব্যাহত থাকবে বলে তথ্য বিবরণীতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/১৯৪৮ ঘ.