২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক

বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 06:01 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার। ভারতের নয়াদিল্লিতে সেদেশের সীমান্ত রক্ষা বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সম্মেলন চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বুধবার। সম্মেলনে বিজিবি যেসব বিষয় নিয়ে আলোচনা করবে তার মধ্যে রয়েছে- বিএসএফ এবং ভারতীয় নাগরিক কর্তৃক নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি-হত্যা এবং আহত করা; ভারত থেকে বাংলাদেশে অস্ত্র, মাদকদ্রব্যের চোরাচালান; বিএসএফ এবং ভারতীয় নাগরিক কর্তৃক সীমান্ত লংঘন করে অনুপ্রবেশ’ আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে স্থাপনা নির্মাণ ও বৈদ্যুতিক পিলার স্থাপন ইত্যাদি। সম্মেলনে যোগ দিতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল বৃহস্পতিবার নয়াদিল্লি পৌঁছুবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২৩৫১ ঘ.