মাদারীপুর, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কাওরাকান্দি ফেরি ঘাটে বাস চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার প্রথম প্রহরে ১২ টার দিকে ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত আজিজ গাজী (৬৯) বরগুনা জেলার বামনা উপজেলার ডোওয়াতলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন।
এ ঘটনায় চালকের সহকারী বেল্লাল হোসেন ও ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
পাচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আসাদুল ইসলাম বলেন, কাওরাকান্দি ঘাটে ফেরি ভিড়লে মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার জন্য দ্রুত চলতে শুরু করে। এ সময় বাসে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আজিজ মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৯১০ ঘ.
bdnews24