২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক ড. কামাল উদ্দিনকে। অন্য দুজন হলেন- সহকারী প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান ও মো. মফিজুর রহমান। বুধবার বিকালে ঢাবি প্রক্টর আমজাদ আলী সাংবাদিকদের জানান, তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মঙ্গলবার নীলক্ষেতে এক রেস্টুরেন্টে খাওয়ার সময় তর্কাতর্কির জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৪৭ ঘ.