২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলফ্রেড সরেণ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আলফ্রেড সরেণ হত্যার বিচার কার্যক্রম শুরু করার দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 03:32 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

নওগাঁ, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলফ্রেড সরেণ হত্যার বিচার কার্যক্রম শুরু করার দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন। ২০০০ সালের ১৮ অগাস্ট আলফ্রেড সরেণকে হত্যা করা হয়। সে সময় অগ্নিসংযোগসহ নারকীয় তাণ্ডব চালানো হয় ‘আদিবাসীপাড়ায়’। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতারা বলেন, সরেণ হত্যার ১৩ বছর পেরিয়ে গেলেও বিচার কাজ এখনো শুরু হয়নি। এ জন্য হত্যাকারীদের অব্যাহত হুমকির মুখে চরম আতঙ্ক ও উৎকন্ঠার মধ্যে তাদের দিনানিপাত করতে হচ্ছে। নওগাঁ জেলা জাতীয় আদিবাসী ইউনিয়ন আয়োজিত মানববন্ধন কর্মসূচি শেষে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলফ্রেড সরেণের ছোট বোন ও আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রেবেকা সরেণ, আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা অ্যাডভোকেট মহসীন রেজা, মহেশ্বর সরেন, ছাত্রনেতা মোমিনুল ইসলাম স্বপন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৩২ ঘ.