২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেলেন ফটো সাংবাদিক শওকত জামিল খান

ডেইলি স্টারের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক শওকত জামিল খান (৫৫) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 07:59 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেইলি স্টারের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক শওকত জামিল খান (৫৫) মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার স্ত্রী সাঈদা জামিল জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। বারডেম হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডেইলি স্টারের প্রধান প্রতিবেদক জুলফিকার আলী মানিক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, মস্তিস্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ডেইলি স্টারের প্রধান ফটো সাংবাদিক শেখ এনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেইলি স্টারে প্রায় ছয় বছর ধরে কাজ করছেন শওকত জামিল খান। এর আগে দৈনিক খবর ও দৈনিক সংবাদেও কাজ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে øাতক পাস করেন শওকত জামিল। তার বাড়ি বরিশালে। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ডেইলি স্টার ভবনে সাড়ে তিনটায় প্রথম জানাজা পড়ার পর তার লাশ প্রেসক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে সহকর্মীরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। প্রেসক্লাবে আসরের নামাজের পরে দ্বিতীয় জানাজার পর স্বজনরা তার লাশ নিয়ে বরিশাল শহরে তার বাড়ির দিকে রওয়ানা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/কিউএইচ/এসইউ/১৬৩৬ ঘ.