২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২৯ বিদেশিকে স্বাধীনতা সম্মাননা ২৭ মার্চ

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৪৩ জন ভারতীয়, ২১ জন মার্কিন, ১০ জন রুশ, ১২ জন ব্রিটিশ নাগরিকসহ ১২৯ জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ১২৯ জন ব্যক্তি ও সংগঠনকে আগামী ২৭ মার্চ স্বাধীনতা সম্মাননা দেবে বাংলাদেশ সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম সোমবার জাতীয় সংসদে জানান ১২৯ জন ব্যক্তি ও সংগঠনের নাম ইতোমধ্যে অনুমোদন করা হয়েছে। ২৭ মার্চ তাদের সম্মাননা দেওয়ার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বিকাল ৫টা ১৮ মিনিটে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। সাংসদ সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশের যে বরেণ্য রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক ও সংগঠনগুলো বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন- তাদের সম্মানা দেওয়ার কার্যক্রম নিয়েছে বর্তমান সরকার। ইতোমধ্যে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে। ইন্দিরার পক্ষে তার পুত্রবধূ ও ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী গত ২৫ জুলাই রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছ থেকে এই সম্মাননা নেন। “এরই ধারাবাহিকতায় সম্মাননা প্রদানের জন্য তালিকা প্রণয়ন উপ কমিটি ১২৯ ব্যক্তি/সংগঠনের চূড়ান্ত তালিকা জাতীয় কমিটির সভায় অনুমোদন নিয়েছে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে গত ৩১ জানুয়ারি তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে তারও অনুমোদন নেওয়া হয়েছে।” সম্মাননা পাচ্ছেন যারা সম্মাননার জন্য চূড়ান্ত হওয়া তালিকায় ভারতীয় জনগণ ও মিত্রবাহিনী ছাড়াও ৪৩ জন ভারতীয়, ২১ জন মার্কিন, ১০ জন রুশ ও ১২ জন ব্রিটিশ নাগরিকও রয়েছেন। ভারত: শচীন্দ্র লাল সিংহ, রাজ্যেশ্বর রাও, সিদ্ধান্ত শংকর রায়, পি এ সাংমা, বিচারপতি সা’দত আবুল মাসুদ, মহারানী বিভা কুমারী দেবী, প্রফেসর দিলীপ চক্রবর্তী, সমর সেন, দেবদুলাল বন্দোপাধ্যায়, পণ্ডিত রবিশংকর, ওস্তাদ আকবর আলী খাঁ, মাদার তেরেসা, ওয়াহিদা রহমান, সুনীল দত্ত, জে পি নারায়ণ, জ্যোতি বসু, গৌরী প্রসন্ন মজুমদার, অন্নদাশংকর রায়, জগজীবন রাম, অরুন্ধতি ঘোষ, ভূপেশ গুপ্ত, কাইফি আজমী, ভূপেন হাজারিকা, অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী, ফিল্ড মার্শাল এসএএম মানেকশ, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব, ল্যান্স নায়েক আলবার্ট এক্কা পরমী বীরচক্র, নারায়ণ দেশাই, মানিক সরকার, আইপি গুপ্ত, জি বি হাসপাতালের সার্জন সুপারিনটেন্ডেন্ট ডা. রথিন দত্ত, রওশন আরা বেগম সামা, দশরথ দেব বর্মন, লতা মুঙ্গেশকর, ডিপি ধর, জেনারেল উবান, গোলক মজুমদার, পিএন হাকসার, ড. কিরণ সিং, সরদার শরণ সিং, শরৎ চন্দ্র সিংহ এবং ভারতীয় জনগণ ও মিত্রবাহিনী। রাশিয়া: নিকোলাই ভিক্টোরোভিচ পোডগরনি, আঁদ্রে গ্রোমিকো, ইয়াকভ আলেকজান্দ্রোভিচ মালিক, আলেক্সি নিকোলেভিচ কোসিগিন, প্রফেসর ভ­াদিমির স্ট্যানিস, লিওনেড ব্রেজনেভ, নিকোলাই ফিরোবিন, আনাতলি ডবরিনিন, অ্যাডমিরাল জুয়েনকু ও তার দাল এবং সিপিএসইউ-এর ১৭ সদস্য বিশিষ্ট পলিব্যুরো। যুক্তরাষ্ট্র: সিনেটর এডওয়ার্ড মুর কেনেডি, রিচার্ড টেনলর, প্রফেসর রবার্ট ডরফিনান, অ্যানা ব্রাউন টেনলর, আর্চার কে ব্লাড, লিয়ার লেভিন, ফাদার উইলিয়াম রিচার্ড টিম, সিনেটর ফ্রেড রয় হেরিস, টমাস ডাইন, ডা. জোসেফ গার্স্ট, সিনেটর ফ্রাংক চার্চ, উইলিয়াম গ্রিনো, এডওয়ার্ড সি মেসন, প্রফেসর এডওয়ার্ড সি ডিকম জুনিয়র, ডেভিড ওয়াইজব্রড, অ্যালেন গিনসবার্গ, সিনেটর উইলিয়াস স্যাক্সবি, সিনেটর জর্জ ম্যাকগাভার্ন, কংগ্রেসম্যান মর্নেলিয়াস গ্যালাগার, শহীদ ফাদার উইলিয়াম ইভান্স ও প্রফেসর জে কেনেথ গলব্রেথ। ব্রিটেন: স্যার এডওয়ার্ড রিচার্ড জর্জ হিথ, লর্ড হ্যারল্ড উইলসন, লর্ড রিচার্ড ডেভিড শোর, মাইকেল বার্নস, সায়মন ড্রিং, জর্জ হ্যারিসন, ব্র“স ডগলাস মান, জুলিয়াস ফ্রান্সিস, পল কানেট, ইলেন কানেট, বিমান মল্লিক ও মার্ক টালি। যুগোশ্লাভিয়া: মার্শাল জোসেফ টিটো। ইটালি: ফাদার মারিও ভ্যারোনিচি। জাপান: তাকাশি হায়াকাওয়া, প্রফেসর ইওসি নারা, কাতামাসা সুজুকি, নাওয়াকি উসুই। নেপাল: ড. রাম রামন যাদব, বি পি কৈরালা। কিউবা: ফিদেল কাস্ত্রো। আর্জেন্টিনা: ভিক্টোরিয়া ওকাম্পো, হোর্হে লুইস বোর্হেস। ভেনিজুয়েলা: কার্দেনাল হোসে উমবের্তো কিনতারো স্ইুজারল্যান্ড: প্রফেসর জ্যঁ জিলার এমপি। ভুটান: জিগমে দর্জি ওয়াংচুক। সুইডেন: ওলফ পামে, প্রফেসর গানার মিরডাল ডেনমার্ক: ড. কার্সটিন ওয়াস্টার গার্স্ট। মালয়েশিয়া: ড. এ সুরিয়ান। শ্রীলংকা: স্যার সেনারতœ গুণবর্ধন। নেদারল্যান্ডস: ডমসেস কিনটেন ওয়াটে বাগ। দক্ষিণ কোরিয়া: হং সুক জা। পোল্যান্ড: অগাস্ট জালেস্কি। ভিয়েতনাম: মাদার বিন। জার্মানি: উইলি ব্রান্ট, বারবারা দাশগুপ্ত, সুনীল দাশগুপ্ত, এরিক হোয়েনকার। অস্ট্রেলিয়া: উইলিয়াম এ এস ওরিল্যান্ড বিপি। অস্ট্রিয়া: রুনো ক্রেইস্কি। কানাডা: পিয়ার ট্রুডো। আয়ারল্যান্ড: শন ম্যাকব্রাইড, ব্যারিস্টার নোরা শেরিফ, কিরিল্লোউইচ কোস্কই (মার্শাল অব সোভিয়েট ইউনিয়ন ১৯৭১) সংগঠন/প্রতিষ্ঠান: জাতিসংঘ শরণার্থী বিষয়ক প্রতিষ্ঠান ইউএনএইচসিআর, বিবিসি (ব্রিটিশ), আকাশবাণী (ভারতীয়), কলকাতা বিশ্ববিদ্যালয় সহায়ক সমিতি, রমেশচন্দ্র ও বিশ্ব শান্তি পরিষদ, অক্সফাম (ব্রিটিশ), আইসিআরসি, আঁদ্রে মারলো (ফরাসি)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/জেকে/১৯১৪ ঘ.