২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয় স্বাভাবিক

বিএনপির বহুল আলোচিত মহাসমাবেশের দিনে রাজধানীতে যান চলাচল একপ্রকার বন্ধ থাকলেও প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 06:34 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, ১২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির বহুল আলোচিত মহাসমাবেশের দিনে রাজধানীতে যান চলাচল একপ্রকার বন্ধ থাকলেও প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলছে। বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, সকালের দিকে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকলেও নির্ধারিত সময়ের পরেও অনেকে আসেন। মন্ত্রীসভার বৈঠক থাকায় সোমবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ। একই কারণে কোনো মন্ত্রণালয়ের অন্য কোনো কর্মসূচিও নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয়ে কর্মকর্তাদের উপস্থিতি প্রায় শতভাগ। তবে পর্যাপ্ত যানবাহন না থাকাতে কর্মচারীদের অনেকেই দেরিতে অফিসে এসেছেন। অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ঘুরেও স্বাভাবিক উপস্থিতি দেখা যায়। অধিকাংশ মন্ত্রী, প্রতিমন্ত্রীই সকাল ১০টার মধ্যে দপ্তরে উপস্থিত হয়েছেন বলে কর্মকর্তরা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১২৩০ ঘ.