২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮টি পেট্রোল বোমা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩৮টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 05:59 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩৮টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাব। শহরের উত্তর মৌড়াইল এলাকা থেকে রোববার রাত ৯টার দিকে বোমাগুলো উদ্ধার করে র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের সদস্যরা। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। বোমাগুলো পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করাহয়। র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের উপ-পরিদর্শক তারিকুল আলম বলেন, নাশকতার উদ্দেশ্যে কেউ বোমাগুলো জড়ো করেছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৫৮ ঘ.