ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষায় সহায়তা করতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠনের বিল সংসদে পাস হয়েছে।
রোববার জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
স্পিকার আবদুল হামিদ বিলটি পাসের জন্য ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়।
ষষ্ঠ থেকে সম্মান ও সমমান শ্রেণী পর্যন্ত দরিদ্র ও মেধাবী শিক্ষাথীদের বিনা বেতনে শিক্ষা নেওয়ার সৃষ্টি এ ট্রাস্ট গঠনের লক্ষ্য। এছাড়ার এর মাধ্যমে শিক্ষা কার্যক্রমে সরকারি-বেসরকারি সংস্থা ও বিত্তশালীদের সম্পৃক্ত করা হবে।
শিক্ষার্থীদের ঝরে পড়া রোধসহ শিক্ষার সব পর্যায়ে গুণগত মান নিশ্চিত করাও এ ট্রাস্টের উদ্দেশ্য।
বর্তমানে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত চারটি প্রকল্পে শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হচ্ছে। øাতক ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রকল্প এ অর্থবছর থেকে চালু হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বিল-২০১২ গত ১২ ডিসেম্বর মন্ত্রিসভায় অনুমোদন পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/২৩৪৭ ঘ.
bdnews24