২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসমাবেশে চট্টগ্রাম বিএনপি

পুলিশি বাধার মধ্যে মহাসমাবেশে অংশ নিয়েছে চট্টগ্রাম বিএনপির একটি বিশাল মিছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 06:49 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি বাধার মধ্যে মহাসমাবেশে অংশ নিয়েছে চট্টগ্রাম বিএনপির একটি বিশাল মিছিল। সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মিছিল নয়া পল্টন অভিমুখে যেতে চাইলে শাপলা চত্বরের কাছে পুলিশ তাতে বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে আমীর খসরুর বাদানুবাদ হয়। পরে পুলিশ মিছিলটিকে ছেড়ে দেয়। মহাসমাবেশে যোগ দিতে চট্টগ্রামের নেতাকর্মীরা গত কয়েকদিন আগেই ঢাকায় আসেন। তারা ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে মিছিলটি শাপলা চত্বর থেকে নটরডেম হয়ে ফকিরেরপুল দিয়ে সমাবেশস্থলে পৌঁছায়। মিছিলে নানা রঙের ব্যানার ও ফেস্টুন ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১২৪৮ ঘ.