২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের রাষ্ট্রদূত অনুপই থাকলেন

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অনুপ কুমার চাকমাকে একই দেশের রাষ্ট্রদূত হিসেবে আরো ছয় মাসের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অনুপ কুমার চাকমাকে একই দেশের রাষ্ট্রদূত হিসেবে আরো ছয় মাসের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে অবসর উত্তর ছুটিতে (পিআরএল) থাকা সেনাবাহিনীর মেজর জেনারেল অনুপ চাকমার চুক্তির মেয়াদ গত ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে। এজন্য তার পিআরএল’র অবশিষ্ট অংশ বাতিল হবে। আদেশটি গত বৃহস্পতিবার জারি করা হয়েছে। গত ১০ জানুয়ারি অনুপ চাকমাকে মিয়ানমারের রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। অনুপ চাকমা প্রায় আড়াই বছর ধরে মিয়ানমারে রাষ্ট্রদূতের পদে কাজ করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭৫৬ ঘ.