২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে ৫ বাংলাদেশি আটক

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 01:10 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

সাতক্ষীরা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে সাতক্ষীরার লক্ষীদাঁড়ী সীমান্ত থেকে বিজিবি ভোমরা ক্যাম্পের টহল দল তাদের আটক করে। এরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের নুর আলী সরদারের ছেলে রুহুল আমিন (৩১) ও তার ভাই আব্দুর রহমান (২১), রামজীবনপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে বাবু (১৯), কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের আব্দুস ছাত্তার মোড়লের ছেলে জাকির হোসেন (২৫) ও সূবর্ণগাছি গ্রামের আরশাদ আলী গাজীর ছেলে শহিদুল ইসলাম (১৯)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৮ ব্যাটালিয়নের ভোমরা ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান, কয়েকমাস আগে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যায়। সকালে তারা সীমান্ত পেরিয়ে লক্ষীদাঁড়ী নামক স্থানে পৌঁছালে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। আটককৃতরা থানায় সাংবাদিকদের জানান, কয়েক মাস আগে কাজের সন্ধানে তারা ভারতে যান । সেখানে কাজ শেষে তারা দেশে ফিরছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯০৫ ঘ.