২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাচালানি ধরতে গিয়ে ট্রেনের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে ট্রেনের ধাক্কায় বিজিবির এক সদস্য নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 12:12 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

দিনাজপুর, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে ট্রেনের ধাক্কায় বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। মাসুদুল করিম নামে ওই সীমান্ত রক্ষী চোরাচালানি ধরতে গিয়ে শুক্রবার সকালে দুর্ঘটনায় পড়েন বলে বিজিবি জানিয়েছে। মাসুদ হিলি বিওপি ক্যাম্পে কর্মরত ছিলেন। হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, মাসুদ ৭ নম্বর পোস্টে দায়িত্ব পালন করছিলেন। সকাল ১১টার দিকে জয়পুরহাট ছেড়ে আসা নীলফামারীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস হিলি রেল স্টেশনে ঢোকার সময় ওই পোস্টের কাছ দিয়ে এক চোরাকারবারি ভারতে যাওয়ার চেষ্টা করে। তাকে ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় পড়ে যান মাসুদ। গুরুতর আহত মাসুদকে স্থানীয়রা হাকিমপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে তাকে জয়পুরহাট হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। হাকিমপুর হাসপাতালের চিকিৎসক আতিকুর রহমান জানান, মাসুদের দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে গিয়েছিল। মাথা ও কপালেও আঘাতের চিহ্ন ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১০ ঘ.