২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলিয়া মাদ্রাসার ছাত্রাবাসে সংঘর্ষ, আহত ৬

রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা ছাত্রাবাসের সিট বণ্টন নিয়ে দুই পক্ষের মারামারিতে ছয় ছাত্র আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 06:28 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা ছাত্রাবাসের সিট বণ্টন নিয়ে দুই পক্ষের মারামারিতে ছয় ছাত্র আহত হয়েছেন। চকবাজার থানার উপপরিদর্শক মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ১২টার পার ছাত্রাবাসের সামনের রাস্তায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। আহত ছাত্ররা হলেন- মো. শাকের (২০), মো. কাউসার (২০), মো. আলাউদ্দিন (২১), মো. সাইদুল (২১), মো. আসাদ (২১) ও মো. লোকমান (২২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শাকের হাসপাতালে সাংবাদিকদের জানান, আললামা কাশগীর হলের সিট ভাগাভাগি নিয়ে ছাত্রলীগের ‘সিনিয়র-জুনিয়রদের মধ্যে’ মারামারি বাঁধে। তবে আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। উপপরিদর্শক মাহমুদুল বলেন, “তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তারা নিজেরাই বিষয়টি মিটিয়ে ফেলেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১২১৫ ঘ.