২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে সুবর্ণর চার ঘণ্টা

ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে গাজীপুরের কালীগঞ্জে প্রায় চার ঘণ্টা আটকে থাকার পর চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

গাজীপুর, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে গাজীপুরের কালীগঞ্জে প্রায় চার ঘণ্টা আটকে থাকার পর চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানান আড়িখোলা স্টেশন মাস্টার গাজী মোশারেফ হোসেন। এর আগে বিকেল পৌনে ৫টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা স্টেশনের হোম সিগন্যাল এলাকায় ইঞ্জিন থেকে জোরা কপলিং ভেঙে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা থেকে রেলের বিভাগীয় মেকানিক্যাল প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছে কপলিং সারাইয়ের কাজ শুরু করেন। ট্রেনের ১১টি বগিতে ছয়শ’র মতো যাত্রী ছিলো বলে জানান স্টেশন মাস্টার মোশারেফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২০৪ ঘ.