২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল মজিদ ঢাকার জেলা জজ

ঢাকার জেলা ও দায়রা জজ হিসাবে যোগ দিয়েছেন মো. আবদুল মজিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার জেলা ও দায়রা জজ হিসাবে যোগ দিয়েছেন মো. আবদুল মজিদ। বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিয়ে তিনি বিচার কাজ পরিচালনা করেন। এর আগে গত বুধবার আইন মন্ত্রণালয় তাকে এই পদে নিয়োগ দেয়। গত বছর অক্টোবরে এই আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর থেকে গত পাঁচ মাস এই পদ খালি ছিল। ঢাকা আইনজীবী সমিতি, কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, জেলা জজশিপের বিচারক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকগণ ও জেলা জজশিপের কর্মকর্তা-কর্মচারিরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। মো. আবদুল মজিদ কর্মজীবনে ফরিদপুরের জেলা জজ, ঢাকার শ্রম আদালতের চেয়ারম্যান, কর অ্যাপিল্যাট ট্রাইব্যুনালের জজ, ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ এবং সর্বশেষ ঢাকার বিভাগীয় বিশেষ জজ হিসাবে কর্মরত ছিলেন। তিনি শিক্ষাজীবনে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি (অনার্স), এল এল এম ডিগ্রি অর্জনের পর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১৫০ ঘ.