নারায়ণগঞ্জ, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ডেমড়া সারুলিয়ায় একটি জ্বালানি তেলের গুদামে অগ্নিকাণ্ডে গুদামের দুই শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ডগাইর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ডেমরা থানার ওসি মো. নুরুল মোত্তাকিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ডগাইর পূর্বপাড়া এলাকায় অবস্থিত ‘মেসার্স মুসাইয়া এন্টার প্রাইজ’ নামে ওই তেলের গুদামে আগুন লাগে। আগুনে তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে গুদামের টিনের চাল ধসে পড়ে। এ সময় দুই কর্মচারী আহত হন।
আহত শ্রমিক শামসুল আলম (৫০) ও আজিজুর রহমানকে (৪২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।
এদিকে খবর পেয়ে নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে ডেমরা ফায়র সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আলাউদ্দিন ও আব্দুল জলিল আহত হয়।
গুদামের মালিক নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ করেন, শত্র“তা করে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে। এমনিতে আগুন লাগার কোনো কারণ নেই।
ফায়ার সার্ভিস ঢাকা হেডকোয়ার্টাসের সহকারী পরিচালক মনির হোসেন বলেন, আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১০০ ঘ.
bdnews24