চট্টগ্রাম, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কারাগারে সিঁড়িতে পা পিছলে পড়ে আঘাত পাওয়া এক হাজতী মারা গেছেন।
মৃত নুরুল আমিন ফকির (৪০) একটি হত্যা মামলার আসামি। তিনি বাগেরহাটের মোল্লারহাট ইউনিয়নের কদমতলী গ্রামের বারেক ফকিরের ছেলে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক ভবনের সিঁড়িতে পা পিছলে পড়ে আঘাত পান তিনি।
কারা তত্ত্বাবধায়ক মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারাগারের সাঙ্গু ভবনের পাঁচতলায় পা পিছলে গুরুতর আহত হন নুরুল।”
তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানান কারা তত্ত্বাবধায়ক।
নুরুল নগরীর ডবলমুরিং থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৩০ ঘ.
bdnews24