২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেঁজুতির আত্মহত্যা প্ররোচনা মামলার অভিযোগপত্র

বরিশালের বাকেরগঞ্জের স্কুলছাত্রী সেঁজুতি আত্মহত্যা প্ররোচনার মামলার অভিযোগপত্র জমা পড়েছে। অভিযোগপত্রে ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

বরিশাল, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাকেরগঞ্জের স্কুলছাত্রী সেঁজুতি আত্মহত্যা প্ররোচনার মামলার অভিযোগপত্র জমা পড়েছে। অভিযোগপত্রে ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বাকের থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিচার বিভাগীয় হাকিমের কাছে এটি জমা দেওয়া হয়। মামলার অভিযোগপত্রে ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানান এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ন কবির। অভিযুক্তরা হলো- সেঁজুতির চাচা ফারুক মৃধা, চাচী অশ্র“ আক্তার, ছেলে নয়ন মৃধা, সাইফুল ইসলাম ও তার নানা হাসেম খান, নেসারউদ্দিন ও তার বাবা বারেক মৃধা, নাসির আকন, শামীম আকন, মো. সবুজ মিয়া ও মো. রাজিব। বাকেরগঞ্জ উপজেলার বড় রঘুনাথপুর গ্রামের সৌদি প্রবাসী সাদেক মৃধার মেয়ে সেঁজুতি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলো। গত ১৩ অক্টোবর সন্ধ্যায় নিজ বাড়ি থেকে সেঁজুতিকে অপহরণের পরে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় বখাটেরা। এই ঘটনায় বাকেরগঞ্জ থানায় অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ দেয় তার মা হাফিজা বেগম। তবে বাকেরগঞ্জ থানার তৎকালীন ওসি রবিউল ইসলাম ধর্ষণ চেষ্টার অভিযোগ বাদ দিয়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার পরামর্শ দেন। এতে রাজি না হওয়ায় বখাটেরা ওই পরিবারকে হুমকি দেয় এবং সেঁজতির নামে কুৎসা রটাতে থাকে। এ অবস্থায় গত ২৩ অক্টোবর সেঁজুতি নিজ ঘরের দোতলায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৮১২ ঘ.