ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাট্যব্যক্তিত্ব ম হামিদকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।
ম. হামিদ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন।
বৃহস্পতিবার নতুন নিয়োগের আগে তার আগের চুক্তিটি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, এক বছরের চুক্তিতে ম হামিদকে বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। কাজে যোগ দেওয়ার পর থেকে তার চুক্তি কার্যকর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭২৫ ঘ.
bdnews24