খাগড়াছড়ি, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন দলের উপজেলা সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, যুবদল নেতা আমীর হোসেন ও মিজান হোসেন।
মাটিরাঙ্গা থানার ওসি মো. আবু ইউসুফ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা চলো কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশাংকায় ফারুক হোসেন নামে একজন শীর্ষ সন্ত্রাসী সহ চারজনকে আটক করা হয়েছে।
জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা থেকে পুলিশ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.
bdnews24