ফরিদপুর, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের সালথা উপজেলার সাবেক সভাপতি আতিয়ার রহমান কবিরসহ বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে বলে দলটি দাবি করেছে।
বিএনপির জেলা সাধারণ সম্পাদক সৈয়দ মোদররেস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে খবরটি জানালেও পুলিশ নিশ্চিত করেনি।
ঢাকা চলো কর্মসূচির সমর্থনে বুধবার সন্ধ্যায় উপজেলা সদরে মিছিল করার সময় তাদের আটক করা হয়।
আটক বাকি নেতাকর্মীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে সালথা থানার ওসি মো. আফসার উদ্দিন ফরিদপুরের বাইরে থাকায় খবরটি এখনো শোনেননি বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২২ ঘ.
bdnews24