২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যৌতুকের কারণে ১১ বছরে ২৩৩৮ নারীকে হত্যা’

মানবাধিকার সংগঠন অধিকার বলেছে, যৌতুক নিয়ে সহিংসতায় গত ১১ বছরে দুই হাজার ৩৩৮ জন নারীকে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার সংগঠন অধিকার বলেছে, যৌতুক নিয়ে সহিংসতায় গত ১১ বছরে দুই হাজার ৩৩৮ জন নারীকে হত্যা করা হয়েছে। সংগঠনটির হিসাবে, একই ধরনের ঘটনায় একই সময়ে এক হাজার ২৫ জন লাঞ্ছিত এবং একশ ৭২ জন আত্মহত্যা করেছে। আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিকার বলে, বাংলাদেশের নারীর প্রতি সহিংসতার মূলে রয়েছে পুরুষতান্ত্রিকতা। বাংলাদেশের পুলিশ ও বিচার বিভাগের দুর্বলতার কারণে নারীদের অধিকার সুরক্ষিত থাকছে না। এদেশের নারীরা মূলত পারিবারিক, যৌতুক সংক্রান্ত সহিংসতা, ধর্ষণ, এসিড নিক্ষেপ, অবৈধ ফতোয়া, যৌন হয়রানির শিকার হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সমাজের বিভিন্ন স্তরে নারীর অবদানের স্বীকৃতির প্রতীকী হিসাবে ১৯০৯ সালে যুক্তরাষ্ট্রে দিনটি প্রথম বারের মতো পালন করে সোশ্যালিস্ট পার্টি অব আমেরিকা। ২০০১ সালের জানুয়ারি থেকে চলতি বছরে ফেব্রুয়ারি পর্যন্ত আট হাজার ৪৭৮ জন নারী ও মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অধিকারের বিজ্ঞপ্তিতে বলা হয়। এছাড়া ২০০৩ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এক হাজার ২৯ জন নারী ও মেয়ে শিশু এসিড সহিংসতার শিকার হয়েছে। দেশের অর্থনীতিতে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে অধিকারের পক্ষ থেকে বলা হয়, এদের সর্বনিু বেতন তিন হাজার টাকা যা দিয়ে জীবন নির্বাহ করা সম্ভব না। এদের নূন্যতম বেতন পাঁচ হাজার টাকা করার দাবি জানায় মানবাধিকার সংগঠনটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯৩৪ ঘ.