গাজীপুর, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় মা ও দুই ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে গাজীপুরের একটি আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জাকির হোসেন মঙ্গলবার এ রায় দেন।
দণ্ডিতরা হলেন গাজীপুর সদরের বড়কয়ের গ্রামের আব্দুস সামাদ ভূঁইয়ার স্ত্রী জয়নব বেগম (৫৫), তাদের দুই ছেলে কাজল (৩৫) ও বাদল (৩৩)।
আদালত পরিদর্শক আমির হোসেন বলেন, ২০০৩ সালের ২ এপ্রিল সকালে একই গ্রামের ইকবাল হোসেন ভূইয়া তার ছেলেকে নিয়ে যাচ্ছিলেন। পথে উপজেলার বড়কয়ের স্কুল মাঠের কাছে আসামিরা ইকবাল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এরপর তারা তাকে মারধরও করে।
হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওইদিনই নিহতের ছোট ভাই মো. মহসিন ভূঁইয়া বাদী হয়ে ছয় জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন।
অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর আসামিকে খালাস দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৩ ঘ.
bdnews24