২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রদলের সংঘর্ষে আহত ১০

সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

সিলেট, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে ৪টার দিকে ‘ঢাকা চলো’ কর্মসূচি উপলক্ষে মহানগর বিএনপি’র কর্মীসভায় চেয়ারে বসা নিয়ে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে সুমন আহমদ নামের একজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেয়ারে বসা ও শ্লে¬াগান দেওয়া নিয়ে ছাত্রদলের মিরাবাজার এলাকার কর্মীদের সঙ্গে মিরবক্সটুলার কর্মীদের কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় চেয়ার ছোঁড়াছুঁড়ি ও ইট-পাটকেল নিক্ষেপ করে দু’পক্ষ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০১০ ঘ.