২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বৈজ্ঞানিক সম্মেলন বুধবার থেকে

চট্টগ্রামে বুধবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) এই সম্মেলনের আয়োজন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 11:02 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বুধবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) এই সম্মেলনের আয়োজন করছে। বুধবার সকাল ৯টায় হোটেল আগ্রাবাদে অনুষ্ঠেয় এ সম্মেলনের উদ্বোধন করবেন প্ল্যানিং কমিশনের সদস্য অধ্যাপক ড. শামসুল আলম। উপাচার্য অধ্যাপক ড. এ এস মাহফুজুল বারি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ। দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলনে হংকং, ডেনমার্ক, ভারত ও পাকিস্তানের প্রায় ১৫ জন গবেষক, বৈজ্ঞানিক ও পরিবেশবিদ অংশ নেবেন। সিভাসু নবম বারের মতো বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬৫৬ ঘ.