২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টিকিটসহ রেলওয়ে কর্মচারী গ্রেপ্তার

ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির সময় রেলওয়ের এক নিরাপত্তাকর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জিআরপি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির সময় রেলওয়ের এক নিরাপত্তাকর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জিআরপি পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বটতলী রেল স্টেশনের সামনে অবৈধভাবে টিকিট বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আল আমিন (২৮) রেলওয়েতে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। তার কাছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, তূর্ণা নিশীথা ও মহানগর গোধূলী আন্তঃনগর ট্রেনের ২৩ টি টিকিট পাওয়া গেছে। জিআরপি থানার ওসি আবু তাহের খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে এক ব্যক্তির কাছে টিকিট বিক্রির সময় আল আমিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। গত শনিবার চট্টগ্রামে কালোবাজারে টিকিট বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেলওয়ের দুই নিরাপত্তাকর্মী ও বুকিং ক্লার্ককে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া প্রত্যাহার করা হয় স্টেশন মাস্টারকেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৭১৫ ঘ.