চট্টগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর টাইগার পাস মোড়ে ইটবাহী ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন।
নিহত তরুণের নাম পলাশ (২০)। তিনি নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজারের দাম্মা পুকুর পাড় এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে টাইগার পাস মোড়ে দুর্ঘটনাটি ঘটে। পলাশ চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট ইন্সটিটিউটে পড়ালেখা করতেন।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১১টার দিকে ইটবাহী একটি ট্রাক মোটর সাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/০০৫১ ঘ.
bdnews24