ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যদের জন্য দাপ্তরিক পোশাক চালু করা হয়েছে।
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৩ ফেব্র“য়ারি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কমব্যাট পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন দাপ্তরিক পোশাক প্রবর্তন করা হয়েছে।
দাপ্তরিক পোশাক হিসেবে থাকছে, হালকা বাদামি রঙের শার্ট এবং খয়েরি রঙের প্যান্ট।
নির্ধারিত কমব্যাট পোশাকের পাশপাশি দাপ্তরিক কাজে এ পোশাক ব্যবহৃত হবে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।
তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিজিবিতে এই প্রথম দাপ্তরিক পোশাক চালু করা হলো।
জনসংযোগ কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় বর্ডার অপারেশনাল পোস্টে (বিওপি) এবং অন্যান্য অপারেশনাল দায়িত্বে নিয়োজিত সদস্যরা বর্তমানে প্রচলিত কমব্যাট পোশাক পড়বেন। পিলখানা ছাড়াও বিজিবির বিভিন্ন কার্যালয়ে কর্মরত সদস্যরা দাপ্তরিক পোশাক পরবেন।
নতুন দাপ্তরিক পোশাক পর্যায়ক্রমে সংশ্লিষ্টদের কাছে সরবরাহ করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিপৈার ডটকম/এলএইচ/এসইউ/১৬৫০ ঘ.
bdnews24