২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু

নগরীর দেওয়ানহাটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 06:07 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর দেওয়ানহাটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত দিলীপ আচার্য্য (৪০) আনোয়ারা উপজেলার কৈনপুরা গ্রামের বিপীন আচার্য্যরে ছেলে। রোববার গভীর রাতে দেওয়ান হাট ফুটওভার ব্রিজের ওপর ছিনতাইকারীরা দিলীপকে ছুরিকাঘাত করে ফেলে যায়। নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আরেফিন জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টহল পুলিশের দল দিলীপকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১২০৪ ঘ.