শেরপুর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে অস্ত্রসহ আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে পতাকা বৈঠকের পর ফেরত দিয়েছে বিজিবি।
জামালপুরের বিজিবি ৬ ব্যাটালিয়ানের মেজর নাহিদুজ্জামান নাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার মধ্য রাতে কামালপুর সীমান্ত দিয়ে হাবিলদার দিলীপ কেদারকে (৪৩) বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশে দিলীপের প্রবেশের কারণ সম্পর্কে প্রশ্ন করলে মেজর নাহিদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
রোববার সকালে উপজেলার সীমান্তবতী মধুটিলা ইকোপার্কের পর্যবেক্ষণ টাওয়ার থেকে একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দিলীপকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০০৮ ঘ.
bdnews24