২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র-বোমাসহ দম্পতি গ্রেপ্তার

রাজধানীর টেকনিক্যাল এলাকা থেকে রোববার সন্ধ্যায় অস্ত্র ও মাদকসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 05:39 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

সাভার, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর টেকনিক্যাল এলাকা থেকে রোববার সন্ধ্যায় অস্ত্র ও মাদকসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন সাভারের আশুলিয়ার গাজিরচট এলাকার ইসমাইল হোসেন (৩৮) ও তার স্ত্রী বৃষ্টি বেগম (৩২)। র‌্যাব জানায়, একটি মাইক্রোবাসসহ গ্রেপ্তার করার সময় তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার, হাতে তৈরি দু’টি শক্তিশালী বোমা, ১৬৭ পুরিয়া হেরোইন ও ৭৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৪ সাভার ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন জাহিদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদে আশুলিয়ার ভুমিদস্যু একাধিক মামলার আসামি অস্ত্রসহ রাজধানীর উদ্দেশে রওনা হয়েছে শুনে টেকনিক্যাল এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। ইসমাইল হোসেনের বিরুদ্ধে আশুলিয়া থানায় ৪টি এবং রাজধানীর পল্লবী থানায় একটি মামলা রয়েছে। তিনি আরো জানান, র‌্যাব ক্যাম্পে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এরপর তাদের দারুস্সালাম থানায় হস্তান্তর করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৯ ঘ.