২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোশ্যাল মিডিয়া নিয়ে সতর্ক হোন: বেবী মওদুদ

যুদ্ধাপরাধ বিচারের বিরোধীরা প্রচারণার ক্ষেত্র হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কমিউনিটি ব্লগকে ব্যবহার করছে উল্লেখ করে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সাংসদ বেবী মওদুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 04:33 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ বিচারের বিরোধীরা প্রচারণার ক্ষেত্র হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কমিউনিটি ব্লগকে ব্যবহার করছে উল্লেখ করে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সাংসদ বেবী মওদুদ। রোববার সংসদ অধিবেশনে তিনি বলেন, গুজবের লক্ষ্য যখন সবসময়ই একটা পক্ষ তখন বুঝতে কষ্ট হয় না গুজব ছড়াচ্ছে কারা। ফেইসবুকসহ নানা ব্ল¬গে সেসব গুজব ছাড়াও মনের মাধুরী মিশিয়ে প্রচারণা চলে। দেশে গণতন্ত্রের চর্চা নিরবচ্ছিন্ন রাখতে এবং যুদ্ধাপরাধ বিচারবিরোধী প্রচারণা বন্ধে সরকারের গণমাধ্যম ব্যবস্থাপনায় আরো তৎপর, সক্রিয় ও দক্ষ হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে তিনি এ কথা বলেন। স¤প্রতি বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া সরকারকে ‘ল্যাংড়া-লুলা’ করে দেওয়ার হুমকি দিয়ে যে বক্তব্য দেন তার সমালোচনা করেন এ সাংসদ। তিনি বলেন, “একুশ শতকে এসে তাদেরকে শারীরিক প্রতিবন্ধী বলা হয়। কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কেউ বুদ্ধি প্রতিবন্ধী। তাদেরকে ওইভাবে (বিরোধীদলীয় নেত্রীর ভাষায়) কথা বললে তারা খুব কষ্ট পায়।” প্রতিবন্ধীদের হেয় প্রতিপন্ন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান করারও দাবি জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/২২৩৪ ঘ.