নারায়ণগঞ্জ, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাঁটই শ্রমিকদের পুনর্বহাল, মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
রোববার সদর উপজেলার ফতুল্লার হামিদ ফ্যাশনের শ্রমিকরা এসব দাবিতে মিছিল করে চাষাঢ়ায় অবস্থিত আঞ্চলিক শ্রম দপ্তরে লিখিত অভিযোগ দেয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল, তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, উৎপাদন বোনাস প্রদানের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছে।
বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে বলেও তিনি জানান।
কয়েকজন বিক্ষুদ্ধ শ্রমিক জানান, গত বছরের অক্টোবরে বেতন-ভাতা নিয়ে শ্রমিকরা আন্দোলনে নামলে দাবি না মেনে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। এতে ক্ষুদ্ধ শ্রমিকরা বিক্ষোভ এবং প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাকে মারধর করে।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ ২১ জন শ্রমিকের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা এবং তাদের ছাঁটাই করে।
গত ১৪ ফেব্র“য়ারি পুনরায় কারখানাটি চালু হলেও শ্রমিকদের উৎপাদন বোনাসের হার কমিয়ে দেওয়া হয়।
রোববার সকালে কারখানর ফটকে এ সংক্রাস্ত নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে।
আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী শ্রম পরিচালক মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে শ্রমিকরা লিখিত আবেদন জানিয়েছে।
বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।
কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০১২ ঘ.
bdnews24