২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সুফি সম্মেলন ৯ মার্চ

চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ৯ মার্চ থেকে শুরু হচ্ছে তৃতীয় আন্তর্জাতিক সুফি সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

চট্টগ্রাম, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ৯ মার্চ থেকে শুরু হচ্ছে তৃতীয় আন্তর্জাতিক সুফি সম্মেলন। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সুফি সম্মেলন উদযাপন পরিষদের সেক্রেটারী জেনারেল অধ্যাপক এ ওয়াই এম জাফর এ কথা জানান। তিনি বলেন, এবার সুফি সম্মেলনে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ছাড়াও তুরস্ক, আমেরিকা, মালয়শিয়া, ত্রিনিদাদ, সুদান, আরব আমিরাত ও ভারতের সুফি ভাবাপন্ন ব্যক্তিত্ব অংশ নেবেন। ২০১০ সাল থেকে মাইজভাণ্ডারি একাডেমির আয়োজনে এই আন্তর্জাতিক সুফি সম্মেলন চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। এবার দুই দিনব্যপী এই সম্মেলন হবে ৯ ও ১০ মার্চ। সংবাদ সম্মেলনে মাইজভাণ্ডারি একাডেমির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল মান্নান চৌধুরী, উপদেষ্টা সুফি মিজানুর রহমান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯২৭ ঘ.