২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে চার শিবিরকর্মী গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকা থেকে জেহাদি বইসহ শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 01:24 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

লালমনিরহাট, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকা থেকে জেহাদি বইসহ শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টায় দক্ষিণ কোটতলি ইসলামী আদর্শ বিদ্যা নিকেতন সংলগ্ন মানিক ছাত্রাবাসে এ গ্রেপ্তার অভিযান চালানো হয়। রোববার আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার হয়েছেন পাটগ্রামের চান্দেরবাড়ী গ্রামের বাসিন্দা পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মিঠু রানা (১৮), একই শ্রেণির আলমগীর কবির (১৮), ঝালাংগী গ্রামের বাসিন্দা শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আব্দুর রাকিব (১৮) ও গাইবান্ধাপাড়ার বাসিন্দা পৌর এলাকার ইসলামী আদর্শ বিদ্যা নিকেতনের ৭ম শ্রেণির ছাত্র মোসলেম উদ্দিন (১৪)। এরমধ্যে আব্দুর রাকিবের এসএসসি’র কৃষি শিক্ষা পরীক্ষা ছিল সকাল ১০টায়। তার সে পরীক্ষা দেওয়া হয়নি। এরা সবাই ওই ছাত্রাবাসে ভাড়ায় থাকে। পাটগ্রাম থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, মানিক ছাত্রাবাস থেকে শতাধিক জেহাদি বইসহ এই চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৯ ঘ.