২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিপিসির লোকসান হ্রাসেই জ্বালানির দাম বৃদ্ধি’

কয়েকদফা জ্বালানির দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী এনামুল হক বললেন, বিপিসি’র মাসিক লোকসান গড়ে এক হাজার কোটি টাকা। লোকসান কমাতেই দাম বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকদফা জ্বালানির দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী এনামুল হক বললেন, বিপিসি’র মাসিক লোকসান গড়ে এক হাজার কোটি টাকা। লোকসান কমাতেই দাম বাড়ানো হয়েছে। রোববার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন। বিকাল ৫টার পরে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। ফেনী-৩ আসনের সাংসদ মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল বলেন, “বিপিসির লোকসান বন্ধে বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর প্রতিলিটার ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম চার দফায় মোট ১৭ টাকা এবং ফার্নেস অয়েলের দাম ছয় দফায় মোট ৩৪ টাকা বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর ফলে জ্বালানি খাতে সরকারের ভর্তুকি কমেছে।” নোয়াখালী-১ আসনের সাংসদ এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের বিরাজমান বিদ্যুৎঘাটতি নিরসনে ১৮টি স্থানে মোট ১৪৮৯ মেগাওয়াট বিদ্যুৎ ভাড়া ভিত্তিতে কেনার জন্য ১৬টি রেন্টাল কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। ১৪টি কেন্দ্রে মোট ১০৩৯ মেগাওয়াট বাণিজ্যিকভাবে উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করছে। একটি স্থানে (একশ’ মেগাওয়াট) নির্মিতব্য বিদ্যুৎকেন্দ্র উচ্চ আদালতের নির্দেশে উইন্ডিং আপ হয়েছে। বাকি তিনটি কেন্দ্রে টেস্টিং ও কমিশনিংয়ের কাজ চলছে এবং আংশিক উৎপাদন শুরু হয়েছে বলেও জানান তিনি। ফজিলাতুন নেসা বাপ্পি’র প্রশ্নের জবাবে এনামুল হক জানান, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদকালে দৈনিক গ্যাস উৎপাদনের হার ছিলো ১৭৫০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে তা ২০৭০ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। গত ২৩ ফেব্র“য়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ দৈনিক ২০৮৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়েছে বলে উল্লে¬খ করেন তিনি। এস এম আব্দুল মান্নানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে গ্যাসের চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ ঘাটতির পরিমাণ দৈনিক আনুমানিক ৪৩৬ মিলিয়ন ঘনফুটের বেশি। মোল¬্যা জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, দেশে বর্তমানে পাইপ লাইনের মাধ্যমে ঢাকাসহ ২৬টি জেলায় গ্যাস সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া রাজশাহী জেলায় শিল্পখাতে গ্যাস সংযোগের কার্যক্রম চলছে। ওই ২৬ জেলা হলো- ঢাকা, নারায়নগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, নোয়াখালী, ফেণী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৮৪৬ ঘ.