২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পাটপণ্যের গুদামে আগুন

খুলনা মহানগরীতে একটি পাটজাত পণ্যের গুদামে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

খুলনা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগরীতে একটি পাটজাত পণ্যের গুদামে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকালে দৌলতপুরের খান-এ-সবুর সড়কে মেসার্স যশোর জুট প্রেডাক্টস’র গুদামে এ অগ্নিকাণ্ড হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে পুলিশ জানিয়েছে। দৌলতপুর থানার ওসি মো. আনোয়ারুল হক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কিছুক্ষণ লোডশেডিং থাকার পর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয়ে গুদামে আগুন ধরে যায়। দৌলতপুর অগ্নিনির্বাপণ স্টেশনের দুইটি গাড়ি গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিনির্বাপন কর্মকর্তাদের বরাত দিয়ে ওসি আরো জানান, প্রতিষ্ঠানটির প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হাবিবুর রহমান দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৫ ঘ.