পটুয়াখালী, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা থেকে ৩৫টি গরুসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গরুগুলি ভোলা থেকে চুরি করে আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার সকাল ৬টার দিকে কাকড়াবুনিয়া গ্রাম থেকে গ্রেপ্তাররা হলেন- কাকড়াবুনিয়া গ্রামের করিম মৃধা (৫৫) ও হালিম মোল্লা (৫৫)।
মির্জাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে ভোলার বোরহানউদ্দিন থেকে ৪৫টি গরু চুরি হয়। গোপন সংবাদ পেয়ে এ গ্রামে অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দু’জন স্বীকার জানন- আরো কয়েকজনের সঙ্গে তারা বোরহানউদ্দিন থেকে এসব গরু চুরি করেন। বাকিগুলো উদ্ধারের চেষ্টা চলছে, বলেন পুলিশ কর্মকর্তা।
বিষয়টি বোরহানউদ্দিন থানায় জানানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫৭ ঘ.
bdnews24